কাবা দর্শনই হোকপ্রথম বিদেশ সফর
আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত হজ এজেন্সি মিডওয়ে এভিয়েশন (হজ লাইসেন্স নং - ১০২৩)। সম্মানিত হাজী সাহেবগণকে অত্যন্ত স্বল্প খরচে উন্নত ব্যবস্থাপনায় থাকা, খাওয়ার সুব্যবস্থাসহ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পবিত্র হজ্ব পালনের অঙ্গীকার করছি।
পবিত্র হজ পালনে আমাদের সেবাসমূহ

শরীয়ত অনুযায়ী হজ সম্পাদনে সহযোগিতা
অভিজ্ঞ আলেম ও গাইড হজের আচার পালন, ধর্মীয় পরামর্শ ও প্রশাসনিক কাজে সহযোগিতা করবেন। গাইডের দায়িত্ব ও সেবার বিস্তারিত বুকিংয়ের শর্তে দেখুন।

মসজিদে হারাম ও মসজিদে নববির নিকটবর্তী আবাসন
প্যাকেজ অনুযায়ী মক্কা ও মদিনায় হোটেলের ব্যবস্থা রয়েছে। এসি কক্ষ, সংযুক্ত বাথরুম ও জনপ্রতি বিছানার সুবিধাসহ কক্ষের দূরত্ব ও শেয়ারিংয়ের তথ্য প্যাকেজে দেখুন।

ঐতিহাসিক ও ধর্মীয় স্থানসমূহ জিয়ারত
আমরা মক্কা ও মদিনা শরীফের ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানসমূহ জিয়ারতের সুব্যবস্থা করে থাকি, যা আপনার পবিত্র যাত্রাকে আরও অর্থবহ করবে।

বাংলাদেশী মানসম্মত খাবারের ব্যবস্থা
মক্কা ও মদিনায় তিন বেলা বাংলাদেশি খাবারের ব্যবস্থা রয়েছে। প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ডে মিনি বুফে প্রযোজ্য; হজের দিনগুলোতে মিনার তাঁবুতে খাবারের ব্যবস্থা থাকবে।
হজ্জে যেতে মাত্র ৩০,০০০ টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করুন
নিবন্ধনের বর্তমান সুযোগ, সময়সীমা ও চূড়ান্ত পেমেন্ট সম্পর্কে জানতে আমাদের কল করুন।
আমাদের সম্পর্কে
Midway Aviation হলো বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত একটি প্রিমিয়াম হজ ও ওমরাহ সেবা প্রদানকারী সংস্থা (হজ লাইসেন্স নং - ১০২৩)। আমরা আপনার পবিত্র হজ ও ওমরাহ যাত্রাকে সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের আধুনিক, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে আপনি ঘরে বসেই প্যাকেজ নির্বাচন, বুকিং, এবং ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
স্বত্বাধিকারী গোলাম কবিরের তত্ত্বাবধানে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা আল্লাহর মেহমানদের সেবায় কাজ করি। অভিজ্ঞ আলেম ও গাইডের সহযোগিতায় হজের আচার সঠিকভাবে পালন এবং নিশ্চিন্তে ইবাদতের পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।
হজ যাত্রা শুরু করার ৬টি ধাপ
বুকিং এবং রেজিস্ট্রেশন
৩০,০০০ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করুন। প্রাক-নিবন্ধন ছাড়া সরাসরি নিবন্ধন করা যাবে না। বর্তমান নিবন্ধন পরিস্থিতি জানতে কল করুন।
প্যাকেজ নির্বাচন
ভিআইপি, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড বা নরমাল প্যাকেজ নির্বাচন করুন। ই-হজ সিস্টেমে ৩,৫০,০০০ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা সম্পূর্ণ মূল্য দিয়ে চূড়ান্ত নিবন্ধনের ব্যবস্থা রয়েছে।
চূড়ান্ত নিবন্ধন ও পেমেন্ট
অবশিষ্ট অর্থ, চূড়ান্ত পেমেন্টের সময়সীমা ও নিবন্ধন সম্পন্ন করার বিস্তারিত জানতে আমাদের সরাসরি কল করুন।
ফ্লাইট এবং ভিসা প্রসেসিং
সরকারি নিয়ম, আসনপ্রাপ্তি ও এজেন্সির সূচি অনুযায়ী ফ্লাইট ও ভিসার কার্যক্রম সম্পন্ন হবে। এয়ারলাইনের সময়সূচি অনুযায়ী যাত্রার দিন নির্ধারিত হবে।
প্রশিক্ষণ এবং প্রস্তুতি
হজের গুরুত্বপূর্ণ নিয়ম এবং করণীয় নিয়ে আমাদের বিশেষ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সেশনে অংশ নিন।
সৌদি আরব যাত্রা
আমাদের সংগঠিত দল আপনাকে বিমানবন্দর থেকে সৌদি আরব পর্যন্ত নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে নিয়ে যাবে।
শুধুমাত্র অফিশিয়াল অ্যাকাউন্টে লেনদেন করুন। কোন ব্যক্তি বা এজেন্টের হাতে নগদ টাকা প্রদান করবেন না। অন্য কারও সাথে লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে এজেন্সি দায়ী হবে না।
নিবন্ধনের আগে গুছিয়ে নিন
প্রয়োজনীয় কাগজপত্র
প্রাক-নিবন্ধনের জন্য নিচের তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখুন। পাসপোর্টের প্রয়োজনীয় মেয়াদ ও নিবন্ধনের সর্বশেষ নির্দেশনা জানতে আমাদের কল করুন।
পরিচয়পত্রের কপি
পাসপোর্ট, এনআইডি অথবা জন্মনিবন্ধনের কপি।
পাসপোর্ট সাইজের ছবি
এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
সচল মোবাইল নম্বর
নিবন্ধন ও যাত্রার তথ্য পাওয়ার জন্য আপনার সচল নম্বর।
ব্যাংক হিসাব নম্বর
আপনার সচল ব্যাংক হিসাবের তথ্য।
আমাদের হজ প্যাকেজসমূহ
কুরবানির অর্থ আলাদাভাবে প্রযোজ্য। মেয়াদ এয়ারলাইনের সূচি অনুযায়ী কম-বেশি হতে পারে।
ভিআইপি হজ প্যাকেজ
মক্কা টাওয়ার, ক্লক টাওয়ার ও সাফা টাওয়ারসহ পছন্দের হোটেলে বিশেষ আয়োজন।
প্রিমিয়াম হজ প্যাকেজ
কাছের হোটেল, আরামদায়ক কক্ষ ও মিনি বুফেতে বাংলাদেশি খাবার।
স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ
কাছের হোটেলে আবাসন ও মিনি বুফেতে খাবারসহ শিফটিং প্যাকেজ।
নরমাল হজ প্যাকেজ
বাংলাদেশি খাবার ও অভিজ্ঞ গাইডের সহযোগিতায় হজের আয়োজন।
প্যাকেজের বিস্তারিত জানতে যোগাযোগ করুন
প্যাকেজ, হোটেল স্থানান্তর ও চূড়ান্ত পেমেন্টের বিস্তারিত জানতে আমাদের কল করুন।
সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন
বুকিংয়ের শর্ত ও সাধারণ প্রশ্ন
প্যাকেজ ভালোভাবে পড়ে-বুঝে নির্বাচন করুন। প্রকাশিত প্যাকেজ ও লিখিত চুক্তির শর্ত অনুযায়ী সেবা প্রযোজ্য।
শিফটিং প্যাকেজে হোটেলের ব্যবস্থা কেমন?
স্ট্যান্ডার্ড ও নরমাল প্যাকেজ শিফটিং প্যাকেজ। হজের আগে ২/৩ দিন এবং হজের পরে ২ দিন দূরের হোটেলে অবস্থানের শর্ত রয়েছে। কোন হোটেলে কখন থাকতে হবে এবং স্থানান্তরের ব্যবস্থা কী হবে, বুকিংয়ের আগে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিন।
প্যাকেজের মেয়াদ ও মদিনায় অবস্থান কত দিন?
প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড ও নরমাল প্যাকেজের মেয়াদ ৩৭–৪০ দিন; এয়ারলাইনের সূচি অনুযায়ী কম-বেশি হতে পারে। মদিনায় অবস্থান যাতায়াতসহ ৭–১০ দিন হিসেবে বিবেচিত হবে। ১৫–২১ দিনের সংক্ষিপ্ত প্যাকেজ চাইলে নতুন জেদ্দা–ঢাকা টিকিটের জন্য অতিরিক্ত অর্থ প্রযোজ্য।
দুজনের জন্য আলাদা কক্ষ নেওয়া যাবে?
দুজন এক কক্ষে থাকতে চাইলে অতিরিক্ত মূল্য দিতে হবে। প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ডে সাধারণত প্রতি কক্ষে ৩/৪ জন এবং নরমাল প্যাকেজে ৩/৪/৫ জন থাকবেন। কক্ষের অতিরিক্ত খরচ জানতে কল করুন।
কুরবানির খরচ কি প্যাকেজে অন্তর্ভুক্ত?
কুরবানির অর্থ আলাদাভাবে দিতে হবে। সৌদি নুসুক ইলেকট্রনিক প্ল্যাটফর্মে এজেন্সির মাধ্যমে এই অর্থ পরিশোধের ব্যবস্থা রয়েছে। পরিমাণ ও পরিশোধের প্রক্রিয়া জানতে আমাদের কল করুন।
গাইড কী ধরনের সহযোগিতা করবেন?
গড়ে ৪৬ জন হজযাত্রীর জন্য একজন গাইড নিয়োগের ব্যবস্থা রয়েছে। গাইড বাংলাদেশ ও সৌদি আরবে প্রশাসনিক কাজ, হজের আচার পালন এবং ধর্মীয় পরামর্শে সহযোগিতা করবেন। তিনি ব্যক্তিগত সহকারী বা ব্যক্তিগত কাজের কর্মী হিসেবে নিয়োজিত নন।
মিনা, আরাফাত ও মুযদালিফায় কী ব্যবস্থা থাকবে?
এই স্থানগুলোর সেবা সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনাধীন। ব্রোশিওর অনুযায়ী মিনায় জোন–৫, সেবা ক্যাটাগরি “সি” প্রযোজ্য। তাঁবু কাছে, দূরে বা উপরের স্থানে হতে পারে। বাস যানজটে দেরি করতে পারে; কাফেলার নির্দেশনা অনুসরণ করুন।
তাওয়াফ ও সাঈর জন্য যাতায়াতের খরচ কে দেবেন?
মিনা থেকে মক্কায় ফরজ তাওয়াফ ও সাঈ করতে সার্ভিস কোম্পানির বাসের ব্যবস্থা না থাকায় এজেন্সির ব্যবস্থাপনায় নিজ খরচে যাতায়াত করতে হবে। পথের যাত্রাবিরতিতে খাবারও নিজের খরচে ও দায়িত্বে নিতে হবে।
হজের দিনগুলোতে খাবার কোথায় পাওয়া যাবে?
৮–১২ জিলহজ হজের পাঁচ দিন হোটেলে খাবার সরবরাহ বন্ধ থাকবে; মিনার তাঁবুতে খাবারের ব্যবস্থা চলবে। হজের সময় খাবার সরবরাহ সৌদি কর্তৃপক্ষ নির্ধারিত ক্যাটারিং প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবে।
নিবন্ধনের পরে বাতিল করলে অর্থ ফেরত পাওয়া যাবে?
ব্রোশিওরের শর্ত অনুযায়ী, নিবন্ধনের পরে যেতে না পারলে বা অনাগ্রহী হলে বিমানভাড়া ও খাবারের টাকা ছাড়া প্যাকেজের অর্থ সরকারি নীতিমালা অনুযায়ী অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে। বুকিংয়ের আগে লিখিত চুক্তির প্রযোজ্য শর্ত ও ফেরতযোগ্য অর্থের বিস্তারিত বুঝে নিন।
অতিরিক্ত চার্জ ও এয়ারলাইন নির্বাচন কীভাবে হবে?
বাংলাদেশ বা সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত চার্জ আরোপ করলে তা হজযাত্রীকে দিতে হবে। আসনপ্রাপ্তি, সরকারি নিয়ম ও এজেন্সির সূচি অনুযায়ী সৌদিয়া, বাংলাদেশ বিমান বা ফ্লাইনাসে যাত্রা হবে; নিজ পছন্দে এয়ারলাইন নির্বাচনের সুযোগ নেই।
চূড়ান্ত পেমেন্ট ও নিবন্ধনের সময়সীমা কী?
চূড়ান্ত পেমেন্টের পরিমাণ, সময়সীমা এবং নিবন্ধনের সর্বশেষ তথ্য জানতে সরাসরি আমাদের কল করুন: ০১৭১৫-০০৪৭১০ অথবা ০১৭১৮-৮২৯৩৯৫।
চূড়ান্ত পেমেন্ট ও নিবন্ধনের বিস্তারিত জানতে কল করুন
পবিত্র হজের দিনভিত্তিক করণীয়সমূহ
এটি যাত্রার সংক্ষিপ্ত পরিচিতি। প্রতিদিনের বিস্তারিত সময়সূচি ও আমলের নির্দেশনা দলের আলেম ও মোয়াল্লেমের কাছ থেকে জেনে নিন।
ইহরামের প্রস্তুতি
মিনায় অবস্থান
আরাফাত ময়দান
মুজদালিফা ও মিনা
মিনায় অবস্থান
হজের সমাপ্তি
কবুল হজের সওয়াব
“রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘কবুল হজের সওয়াব একমাত্র জান্নাত।’ সুতরাং, আমাদের হজ যেন আল্লাহর নিকট কবুল হয়, সেই দোয়া করতে হবে।”
মনে রাখতে হবে, হজ কষ্টের এবাদত এবং এর সকল সুযোগ-সুবিধা আল্লাহর উপর নির্ভরশীল।
সুন্দর যাত্রার জন্য ছোট প্রস্তুতি
হজযাত্রার প্রস্তুতি ও পরামর্শ
ওষুধ ও ব্যক্তিগত সামগ্রী
ডাক্তারের প্রেসক্রিপশনসহ নিয়মিত সেবনের ওষুধ ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী সঙ্গে রাখুন। অন্যের কাছ থেকে ধার করার প্রয়োজন এড়াতে নিজের জিনিস গুছিয়ে নিন।
কাফেলার সঙ্গে চলুন
বিশেষ করে মিনায় পাথর নিক্ষেপের সময় দলের সঙ্গে একত্রে যাতায়াত করুন। একা গেলে পথ হারিয়ে ফেলতে পারেন; গাইডের নির্দেশনা অনুসরণ করুন।
ধৈর্য ও সহমর্মিতা
হজের দিনগুলোতে ভিড়, যাতায়াতে দেরি ও কষ্ট হতে পারে। ধৈর্য রাখুন, বিবাদ এড়িয়ে চলুন এবং নিজের আচরণে অন্যের কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন।
ইবাদতে মনোযোগ
নিজের সামর্থ্য অনুযায়ী সহযাত্রীদের সহযোগিতা করুন। সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে আল্লাহর উপর ভরসা রেখে পবিত্র হজ পালনের প্রস্তুতি নিন।
রেজিস্ট্রেশন ও পেমেন্ট
আপনি কি পবিত্র হজ পালনে ইচ্ছুক? হজে যাওয়ার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। প্রাক-নিবন্ধনের জন্য ৩০,০০০ টাকা জমা দিতে হবে। প্রাথমিক নিবন্ধনের জন্য ৩,৫০,০০০ টাকা অথবা প্যাকেজের সম্পূর্ণ মূল্য দিয়ে চূড়ান্ত নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। চূড়ান্ত পেমেন্টের পরিমাণ ও সময়সীমা জানতে আমাদের কল করুন।
১. নগদ অর্থ জমা দেওয়া থেকে বিরত থাকুন
শুধুমাত্র এজেন্সির নির্ধারিত ব্যাংক একাউন্টে টাকা জমা দিন। কোনো ব্যক্তি বা এজেন্টের ব্যক্তিগত একাউন্ট বা হাতে নগদ প্রদান করবেন না।
২. ব্যাংক একাউন্টের তথ্য
হজের সম্পূর্ণ অর্থ শুধুমাত্র এজেন্সির ব্যাংক একাউন্টে জমা দিবেন। অন্য কোন ব্যক্তির মাধ্যমে টাকা জমা দেওয়া হলে, এর দায়ভার এজেন্সি গ্রহণ করবে না। আপনার যেকোনো লেনদেন বা প্রশ্নের জন্য সরাসরি এজেন্সির মালিক গোলাম কবিরের সাথে যোগাযোগ করতে পারেন।
